ইসরায়েলি হামলায় ২ যোদ্ধা নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় ২ যোদ্ধা নিহত
সোমবার, ১২ আগস্ট ২০২৪



ইসরায়েলি হামলায় ২ যোদ্ধা নিহত

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, রোববার ইসরায়েলের হামলায় তাদের দুই যোদ্ধা নিহত হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইবেহ গ্রামে ইসরায়েলের হামলায় দুজন প্রাণ হারিয়েছে।
হিজুবুল্লাহ খবরটি নিশ্চিত করে বলেছে, ইসরায়েল সীমান্তবর্তী তাইবেহ গ্রামে এ হামলা চালানো হয়।
সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েল ড্রোন থেকে তাইবেহ গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তারা তাইবেহ’র কাছাকাছি আদাইসেহ এলাকায় দিনভর হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
রোববার দিনের শেষে অপর এক বিবৃতিতে সেনাবাহিনী তাইবেহ এলাকায় হিজবুল্লাহর সন্ত্রাসী সেলে হামলা চালানোর কথা জানিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরানপন্থী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে প্রায় প্রতিদিনই গুলিবিনিময় চলছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:১০   ৪০৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের সামরিক প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র অনুশীলনের সুযোগ পাচ্ছে জাপান
মিয়ানমারের গণহত্যার রায়ে ইসরায়েলের বিরুদ্ধে নতুন আইনি শঙ্কা
আইসিজের জেনোসাইড রায় প্রত্যাখ্যান করে ‘অন্যায়’ বলল মিয়ানমার
ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা প্রতিষ্ঠানে সাইবার হামলা
ইরান যুদ্ধে বিপুল অর্থ খরচ দেখাল যুক্তরাষ্ট্র: কমছে না ব্যয়, বাড়ছে শঙ্কা
ইসলাম হতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্ম
পুতিনের সঙ্গে বৈঠক, অনেক চমৎকার কিছুর প্রত্যাশা ট্রাম্পের
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক
চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ