আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ

প্রথম পাতা » আইন আদালত » আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



আপিল বিভাগের ৪ বিচারপতির শপথ

আপিল বিভাগে নিয়োগ পাওয়া ৪ বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেয়া ৪ বিচারপতি হলেন: জুবায়ের রহমান চৌধুরী, সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, মো. রেজাউল হক এবং এসএম এমদাদুল হক।

এর আগে গত সোমবার (১২ আগস্ট) আপিল বিভাগে এ চার বিচারপতিকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এদিন রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।

এরও আগে শনিবার (১০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয়।

পরদিন রোববার (১১ আগস্ট) দুপুর পৌনে ১টায় বঙ্গভবনের দরবার হলে সৈয়দ রেফাতকে প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১২:৩০:২২   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


জামালপুরে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ইউপি সদস্য সহ ৭ জনের মৃত্যুদন্ড
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড
আছিয়া ও রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল
জামিন পেলেন দীপু মনি
রামিসা হত্যা মামলার চার্জশিট ও বিচার নিয়ে যা জানালেন আইনমন্ত্রী
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
ময়মনসিংহে শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
কিশোরীকে দেহব্যবসায় বাধ্য করার দায়ে ৭ বছরের কারাদণ্ড
কারাগারে আইভির জামিননামা এখনো পৌঁছায়নি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ