বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



বলিউড অভিনেত্রী শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ

বলিউড সুপারস্টার শ্রীদেবীর জন্মবার্ষিকী আজ। মঙ্গলবার (১৩ আগস্ট) ৬১ তম জন্মবার্ষিকী কিংবদন্তী এ তারকার।

১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুতে জন্মেছিলেন শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পন। পরবর্তীকালে দুনিয়া যাকে চেনেন শ্রীদেবী নামে।

ছোট থেকেই তীক্ষ্ণ বুদ্ধি ও অসীম সৌন্দর্যের অধিকারী এ অভিনেত্রী। সিনেমার জন্য তার প্রেমও সেই ছোটবেলা থেকেই।

মাত্র ৪ বছর বয়সে সিনেমা জগতে অভিষেক হয়েছিল তার। অভিনয় চর্চার পাশাপাশি একাধিক দক্ষিণ ভারতীয় ভাষা শিখেছিলেন শ্রীদেবী; যা পরবর্তীকালে দক্ষিণ ভারতে তার অভিনয়ের দরজা খুলে দিয়েছিল। অনর্গল তেলেগু, তামিল, মালায়ালম, কন্নড় ও হিন্দি বলতে পারতেন তিনি।

১৯৭৬ সালে কে বালাচন্দরের সিনেমা ‘মুন্ড্রু মুদিচ্চু’ সিনেমা শ্রীদেবীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল। এরপর আর ঘুরে দেখতে হয়নি অভিনেত্রীকে।

১৯৭৮ সালে ‘সোলভা সাওয়ান’ ছবির মাধ্যমে নায়িকা হিসেবে বলিউডে ডেব্যু করেন শ্রীদেবী। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষায় ৩০০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি।

দক্ষিণ ভারতের ভক্তদের পাশাপাশি বলিউড ও দেশের বাইরে তার অসংখ্য ভক্ত রয়েছে। সিনেমা যেমনই হোক, বক্স অফিসে হিট থাকতেন অভিনেত্রী।

এ ছন্দের হঠাৎ পরিবর্তন ঘটে ২০১৮ সালে। ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে দুবাইয়ের এক হোটেলে রহস্যময় মৃত্যু হয় তার।

প্রসঙ্গত, ক্যারিয়ারে অনবদ্য অভিনয়ের জন্য পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কারের মতো অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছিলেন শ্রীদেবী।

বাংলাদেশ সময়: ১৬:৪০:২৯   ৪৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ