ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ
মঙ্গলবার, ১৩ আগস্ট ২০২৪



ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

গত ৫ আগস্ট থেকে ভোলায় ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

সনদপ্রাপ্তদের মধ্যে রয়েছে- বিএনসিসি, স্কাউটস, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

পুলিশ সুপার গত কয়েক দিনে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন।
একই সঙ্গে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা করা, সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবাইকে আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৯   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লা থানা ওলামা দলের বিক্ষোভ: যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথেই থাকার হুশিয়ারি
ফতুল্লায় পাসপোর্ট ও এনআইডি জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেফতার: ৬১ পাসপোর্ট ও সরকারি সীল জব্দ
‘ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না’
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্বপন
ফতুল্লায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পেটকাটা রকি’ গ্রেফতার
কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ