বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



বঙ্গভবনে উপদেষ্টাদের বৈঠক

নতুন চার উপদেষ্টার শপথ গ্রহণের পর বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এই বৈঠক শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গভবনে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন চার উপদেষ্টা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ নেওয়া চার উপদেষ্টা হলেন- অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।

শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তিন বাহিনীর প্রধান এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিন উপদেষ্টা সেদিন শপথ নেননি। পরে ১১ আগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় আর ১৩ আগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম। শুক্রবার নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা দাঁড়ালো ২১ জনে।

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৪   ৩০৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ