হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরিবারের অংশ মনে করতে হবে: রিয়াদ চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরিবারের অংশ মনে করতে হবে: রিয়াদ চৌধুরী
শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪



হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরিবারের অংশ মনে করতে হবে: রিয়াদ চৌধুরী

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমাদের সমাজের,আমাদের পরিবারের অংশ মনে করতে হবে। এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ফতুল্লা পিলকুনি এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিয়াদ মো. চৌধুরী বলেন, আমাদের সমাজকে অপরাধ মুক্ত রাখতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সমাজকে সুন্দর করতে হলে মাদক এবং কিশোর অপরাধ মুক্ত রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধ বদ্ধ থাকলে সমাজে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না।

কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সম্পাদক শরিফল মোল্লার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,মোঃ সেলিম মুন্সী,মোস্তাক আহমেদ, বাহারুল হক বাহু, শফিকুল ইসলাম নিজাম,শাহাজাহান মোল্লা,আষাদ মোল্লা,ফরহাদ মোল্লা, হেমায়েত রসুল রিপন,যুবদল নেতা আবিদ হোসেন,তন্ময়,অমি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:১৮:০৪   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ