খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



খাগড়াছড়িতে পাহাড় ধস, যান চলাচল বন্ধ

ভারি বর্ষণে খাগড়াছড়িতে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।

শনিবার (১৭ আগস্ট) সকালে সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে এগুলো সরাতে সময় লাগবে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের ওপর প্রচুর মাটির সঙ্গে বিদ্যুতের খুঁটি ও পাহাড়ের গাছপালা চলে এসেছে। সেগুলো সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি।

তিনি আরও বলেন, সব মিলিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।

বাংলাদেশ সময়: ১৩:২০:৫৭   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ