আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি
শনিবার, ১৭ আগস্ট ২০২৪



আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি

দেশে গণহত্যা ও নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। একই দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরও।

শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় এ দাবি জানান তারা।

জয়নুল আবদিন বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা গেলে শেখ হাসিনাকেও বন্দিচুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার করার দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের কাছে। একই সঙ্গে গণহত্যা-নির্যাতনের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি।

এসময় নূর বলেন, ছাত্রলীগ-যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে তাদেরসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৪:১৯:৫৯   ৩৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১৫
ওয়াটার এটিএমের নিয়মিত রক্ষণাবেক্ষণে জোর দিলেন এলজিআরডি মন্ত্রী
চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে নিয়মিত যোগাযোগের তাগিদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের
ব্লু-ইকোনমির সম্ভাবনা খতিয়ে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়
বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে- পরিবেশ প্রতিমন্ত্রী
বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
জ্বালানি সংকট আওয়ামী লীগ সরকারের ‘ভুল নীতির’ ফল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ