বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা দিবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা দিবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহযোগিতা দিবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য ও সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, হাসপাতালের চিকিৎসকগণ এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ও যত্নবান।
আজ মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে রাজধানীর শেরে-বাংলা নগরস্থ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল পরিদর্শনকালে উপদেষ্টা এসব কথা বলেন।
পরিদর্শনকালে উপদেষ্টা আহত ছাত্র-জনতার চিকিৎসার খোঁজখবর নেন ও তাঁদের প্রতি সহানুভূতি জানান। তিনি এসময় আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৯:০১:৩৮   ৩৩৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি
জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
অপরাধী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না : গণপূর্ত প্রতিমন্ত্রী
আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ সাখাওয়াতের
নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী
বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম
গঙ্গা চু‌ক্তি নিয়ে চি‌ঠির জবাব দেবে ভারত, প্রত্যাশা শামা ওবায়েদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ