নগর ভবনের প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত সচিব, চাইলেন সবার সহযোগিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগর ভবনের প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত সচিব, চাইলেন সবার সহযোগিতা
মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪



নগর ভবনের প্রশাসকের দায়িত্ব নিলেন অতিরিক্ত সচিব, চাইলেন সবার সহযোগিতা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা ১১ টায় তিনি নগর ভবনে এসে প্রশাসক হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণ করেন। পরে তিনি সিটি কর্পোরেশনের সব বিভাগের কর্মকর্তাদের সাথে সভা করেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান বলেন, আমি দায়িত্ব নিয়ে সব কর্মকর্তাদের সাথে সভা করে করনীয় বিষয়ে আলোচনা করছি। স্বল্প ও দীর্ঘমেয়াদী বিবেচনায় নিয়ে কী ভাবে নগরবাসীকে সেবা দেয়া যায়। স্বল্প, মাঝারি, দীর্ঘ পরিকল্পনায় তা নিয়ে কাজ করার চেষ্টা করবো, সবার সহযোগীতা চাই।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর অন্তর্বতীকালীন সরকার স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে। অন্য ১১টি সিটি করপোরেশনের মত সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীও গতকাল পদ হারিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:৩৭:৫১   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আয়ারল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা
একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে: মির্জা ফখরুল
ফরিদপুরে অবৈধ অস্ত্র ও ইয়াবাসহ ধরা পড়ল মাদক কারবারি
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বর্তমান সরকারের আমলে কোনো চুক্তি হচ্ছে না
নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন: মির্জা আব্বাস
পুরোনো বস্তাপচা রাজনীতিবিদরা তরুণদের উত্থান চায় না : হাসনাত আবদুল্লাহ
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু
জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ