বিএনপির সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত
বুধবার, ২১ আগস্ট ২০২৪



বিএনপির সঙ্গে বৈঠকে চীনা রাষ্ট্রদূত

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বুধবার (২১ আগস্ট) বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির একটি প্রতিনিধি দল। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক বলে জানা গেছে।

মির্জা ফখরুল ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও নুরুল ইসলাম মনি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে সোমবার (১৯ আগস্ট) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের।

ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৫   ৩৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ