হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬



হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, সুন্দর ও সুষ্ঠুভাবে হাজীদের সেবা দিলে এজেন্সিকে পুরস্কৃত করা হবে। হাজীদের কষ্ট দিলে শাস্তি পেতে হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে পবিত্র মাহে রমযান উপলক্ষ্যে হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা হলেন আল্লাহর মেহমান। তাদের সর্বোত্তম সেবা দিতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাদের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না।

ইফতারের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ইফতার আল্লাহর হুকুম। এ হুকুম সঠিক সময়ে পালন করতে হবে।

নিজেকে খাদেম আখ্যায়িত করে কায়কোবাদ বলেন, খাদেম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের সেবা করার চেষ্টা করে যাব। আপনাদের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সে দায়িত্ব পালনের চেষ্টা করে যাব।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভিডিও কলে বিশেষ অতিথির বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আয়াতুল ইসলাম ও হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার বক্তৃতা করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৬   ১৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সড়কে শৃঙ্খলা ফেরাতে আগে নিজেদের সচেতন হতে হবে: এমপি কালাম
সেঞ্চুরির অপেক্ষা বাড়ল সাদমানের, দিন শেষে বাংলাদেশ ২১৩/৩
ফেসবুকে অপপ্রচার না করে জনগণের পাশে দাঁড়ান : আমিনুল হক
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্পেন ও ইইউর সহযোগিতার প্রশংসা শামা ওবায়েদের
আইইডিসিআর পরিচালকের ওপর হামলাকে ‘কালো অধ্যায়’ বললেন ডা. শফিকুর রহমান
পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণে নদীগুলো প্রাণবন্ত হবে : রিজভী
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ