হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ২১ আগস্ট ২০২৪



হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় দেড় মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রাতে তাঁর বাসায় ফিরেছেন।
তিনি বুধবার রাত ৮টা ২০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। এর আগে সন্ধ্যা ৭টার দিকে হাসপাতাল থেকে রওয়ানা হয় বেগম খালেদা জিয়ার গাড়ি বহর।
গত ৮ জুলাই বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর মাত্র ছয় দিন আগে তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ সাংবাদিকদের বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে বাসায় নেয়া হয়েছে।’
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার বাসস’কে জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়া বেশ কিছু দিন চিকিৎসা শেষে আজ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন। এসময় দলের নেতাকর্মীরা ম্যাডামকে স্বাগত জানান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ২৩ জুন তার একটি সফল অস্ত্রোপচার হয়। ২০২১ সালের নভেম্বরে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরামর্শ দিয়ে আসছেন চিকিৎসকেরা। তার পরিবার ও দলের পক্ষ থেকেও সরকারের কাছে বারবার আবেদন-নিবেদন জানানো হয়েছে। কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তা উপেক্ষা করে এসেছে। সরকার ২০২০ সালের ২৫ মার্চ এক নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়। তখন থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করার মেয়াদ বাড়ানো হচ্ছিল।
তবে ছাত্র-জনতার প্রবল গণবিষ্ফোরণে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের নির্দেশে খালেদা জিয়া মুক্তি পান।

বাংলাদেশ সময়: ২৩:১২:৫৫   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ