বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি : এ্যানি
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি : এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়েছে। ভারত শত্রুতা করে আমাদের দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতনে নেমেছে। যার কারণে দেশে বন্যা হয়ে আজ লাখ লাখ মানুষ ভুক্তভোগী। সেই বন্যার্তদের কাছে ছুটে যাওয়াই এ মুহূর্তে বিএনপির প্রধান কাজ। মানুষের এমন অসহায়ত্ব আর কখনো দেখা যায়নি। বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সরকারি ত্রাণসামগ্রী প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
বিজ্ঞাপন

এ্যানি চৌধুরী আরও বলেন, দেশ গড়ার জন্য মানুষ আজ ঐক্যবদ্ধ। এ সময় বন্যার্তদের সহায়তায় সবাইকে পাশে দাঁড়াতে হবে। তাদেরকে বাঁচাতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে।

এ সময় জেলা বিএনপি সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবীর স্বপন ও কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:২৪:২৭   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ