নেপালে বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেপালে বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় নিহত
শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪



নেপালে বাস নদীতে পড়ে ১৪ ভারতীয় নিহত

নেপালে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৪ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দেশটির তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, বাসটি ৪১ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ১৪ জন নিহত এবং ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে নেপালের সেনাবাহিনী, পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।

জানা গেছে, বাসটি ভারতের উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। এরপর পোখরা শহরের একটি রিসোর্টে উঠে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। পথে মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়।

উল্লেখ্য, সম্প্রতি নেপালে সড়ক দুর্ঘটনা বেড়েছে। দেশটিতে ভারী বৃষ্টিতে পাহাড়ের পিচ্ছিল রাস্তা ও দুর্যোগপূর্ণ আবহাওয়াকে এর জন্য দায়ী করা হচ্ছে। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি, এএনআই

বাংলাদেশ সময়: ১৮:২৮:২৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া
ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ