জার্মানিতে উৎসবে ছুরি হামলা, নিহত ৩

প্রথম পাতা » আন্তর্জাতিক » জার্মানিতে উৎসবে ছুরি হামলা, নিহত ৩
শনিবার, ২৪ আগস্ট ২০২৪



জার্মানিতে উৎসবে ছুরি হামলা, নিহত ৩

জার্মানিতে একটি উৎসব অনুষ্ঠানে ছুরি হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় জোলিঙ্গেন শহরে এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। অনুষ্ঠানটি শুক্রবার শুরু হয়ে রবিবার শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এমন ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানিয়েছে, উৎসবে উপস্থিত লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর পুলিশ হামলাকারীকে ধরতে ৪০টি কৌশলগত গাড়ি মোতায়েন করেছে। গাড়িগুলো স্পেশাল টাস্কফোর্সের মাধ্যম নিয়ন্ত্রিত। এছাড়া ওই এলাকার রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরের মধ্যেই অবস্থান করতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১২:৫২   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


জব্দ করা বিস্ফোরক হিজবুল্লাহকে ফেরত না দিতে রুবিওর আহ্বান
গাম্বিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে নিহত ১২
ফিলিপাইনের সঙ্গে সংঘাতে চীন ‘সহজেই জিততে পারবে’: চীনা রাষ্ট্রদূত
জিং কোয়ানের বক্তব্যকে ‘পরোক্ষ হুমকি’ বলল ফিলিপাইন
৪ দিনের সফরে বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধিদল ইসলামাবাদে
‘পাক-আমেরিকা যুদ্ধ হলে পাকিস্তানের পাশে থাকব’! বিতর্কিত মন্তব্য রাজস্থানের বিজেপি সভাপতির
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
আইএমএফ-বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিশেষ নিরাপত্তা, প্রস্তুত ১৩০০ সিসিটিভি ক্যামেরা
উভয়সংকটে পাকিস্তান : সৌদির পাশে দাঁড়াবে, নাকি যুদ্ধ এড়াবে
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ