সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

আওয়ামী লীগ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত পৌনে ৩টার দিকে ঢাকার শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

“শান্তিনগর পীরের গলি থেকে গ্রেপ্তারের পরপরই তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে রাখা হয়।”

গোলাম দস্তগীর গাজীকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে ওসি বলেন, “এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।”

ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির অধিকাংশ নেতা চলে যান আত্মগোপনে।

আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের মধ্যে বেশ কয়েকজন গত কয়েক দিনে গ্রেপ্তার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষে হতাহতের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আন্দোলনের মধ্যে নব কিশলয় হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া (১৭) নিহতের ঘটনায় গত ২১ আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনের নামে যে হত্যা মামলা হয়েছে, গোলাম দস্তগীর গাজীও তাতে আসামি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ৫ অগাস্ট সরকার পতনের পর রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় গাজী গ্রুপের কারখানায় হামলা ও লুটপাট চালিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১১:৪১:২৮   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে - অর্থমন্ত্রী
ফরিদপুর সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ উদ্বোধন
জামালপুরে জমি লিখে না দেয়ায় মাকে ঘরছাড়া করলো পাষণ্ড ছেলে!
গ্রাহকের অকাল মৃত্যুতে পরিবারের পাশে বেস্ট ইসলামী লাইফ, চেক হস্তান্তর
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে নগরকান্দায় আলোচনা সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
নারায়ণগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ