স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ২৫ আগস্ট ২০২৪



স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২৫ আগস্ট) সচিবালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে। যদিও নানা শ্রেণিপেশার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও ইস্যুভিত্তিক আন্দোলনের কারণে তা কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। আশা করি দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটবে।

বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ব্যাপারে রাষ্ট্রদূত উদ্বেগ প্রকাশ করলে তিনি বলেন, শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে অভিযান পরিচালনা করা হবে। উপদেষ্টা এসময় বিগত সরকারের আমলে কিছু লাইসেন্স করা অস্ত্রের অবৈধ ও অপব্যবহারের কথা উল্লেখ করেন এবং সে বিষয়েও পদক্ষেপ গ্রহণের কথা জানান।

রাষ্ট্রদূত পুলিশ সংস্কারে বর্তমান সরকারের পদক্ষেপের বিষয়ে উপদেষ্টার কাছে জানতে চান। তিনি বলেন, পুলিশদের বিশ্রামকালীন সময় কম থাকার কারণে অনেক চাপের মুখে তাদের দায়িত্ব পালন করতে হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে একমত প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমরা পুলিশ সংস্কারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে তা প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা পুলিশ বাহিনী ছাড়াও পর্যায়ক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য বাহিনীর সংস্কারে উদ্যোগ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬:০০:২২   ৪৮৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সালথায় ছাত্রলীগ নেতা তালহা রাব্বী গ্রেপ্তার
রূপগঞ্জে আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
সিদ্ধিরগঞ্জে বসতভিটা ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ মামুন মাহমুদের
বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিতে রাজশাহীতে নাসিক প্রশাসক
সৌদিতে কালকিনির প্রবাসীর মৃত্যু, লাশ ফেরাতে আকুতি
শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডার প্রতি আহ্বান শামা ওবায়েদের
দ্বিপক্ষীয় ও বহুপাক্ষীয় সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও ইউএইয়ের আগ্রহ
সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপি’র নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ