ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা
মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪



ঝালকাঠিতে আন্দোলনে নিহত ৮ পরিবারকে জামায়াতের সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ৮ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ছাত্র-জনতা ঐক্য সমাবেশের আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী।

জেলার চার উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকুরীজীবীসহ নিহত মোট ৮ জনের পরিবারের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী, দুজন চাকুরীজীবী, দুজন শ্রমিক, একজন ব্যবসায়ী ও একজন ভাড়ায় গাড়ি চালাতেন।

নগদ অর্থ প্রদান ও ছাত্র-জনতা ঐক্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাপ পরওয়ার বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইল ফলক হিসেবে থাকবে। জাতি এটা দিয়ে শিক্ষা নিবে শেখ হাসিনা কিভাবে হায়েনার মতো মানুষের ওপর নির্যাতন, নিষ্পেষণ, শোষণ চালিয়েছিল। গুম, খুন, অপহরণ, আয়নাঘরের মাধ্যমে মানুষের নাভিশ্বাস উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে। সেই গণ অভিশাপে এবং আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

তিনি আরও বলেন, দেশের ক্লান্তি লগ্নে ছাত্ররাই তাজা রক্ত দিয়ে দ্বিতীয়বারে দেশ স্বাধীন করেছে। আমরা ওই সব শহীদ পরিবারের পাশে আছি। যারা সন্তান হারিয়েছে, স্বামী হারিয়েছে, ভাই হারিয়েছে তারা হাহাকার না করে মৃত্যু অনিবার্য সেটা মানতে হবে। বুকের কষ্টকে পাথর চাপা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। যাতে শহীদদেরকে আল্লাহ জান্নাতের উচ্চমাকাম দান করেন। আপনারা (অভিভাবক) সৌভাগ্যবান, আপনার সন্তানরা শাহাদাত বরণ করেছেন। আপনিও গর্বিত শহীদ পরিবারের সদস্য।

জেলা জামায়াতের আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মুয়াজজম হোসেন হেলাল, পিরোজপুর সাইদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদি, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক নেতা শেখ নেয়ামুল করীম ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:১২   ৩৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু
টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্য প্রসারে পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে বিকেএমইএ সভাপতির বৈঠক
অপহরণ মামলার পর নিরাপত্তা চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের দ্বারস্থ ব্যবসায়ী সোহাগ
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে : মাহদী আমিন
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ভাঙ্গায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
ডাসারে সাবেক ইউপি চেয়ারম্যান বিভূতি গ্রেফতার
আজ বিশ্ব পর্যটন দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ