বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫ লাখ মানুষ

প্রথম পাতা » চট্টগ্রাম » বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫ লাখ মানুষ
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



বন্যায় মৃত্যু বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫ লাখ মানুষ

দেশের চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত সাত শিশুসহ ৫৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫৫ লাখ মানুষ।

শুক্রবার (৩০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিহতদের মধ্যে কুমিল্লা‌র ১৪ জন, ফেনীতে ১৯ জন, চট্টগ্রামে ছয়জন, খাগড়াছড়িতে একজন, নোয়াখালীতে আটজন, ব্রাহ্মণবাড়ীয়ায় একজন, লক্ষীপুরে একজন, কক্সবাজারে তিনজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যায় নিহত ৫৪ জনের মধ্যে ৪১ জন পুরুষ, ছয়জন নারী এবং সাতজন শিশু। এদের মৃত্যু পানিতে ডুবে, সাপের কামড়ে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

বন্যায় ১০ লাখ ৯ হাজার ৫২২ পরিবার পানিবন্দি হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। তিন হাজার ২৬৯টি আশ্রয়কেন্দ্রে ৪ লাখ ৬৮ হাজার ৬৮৭ জন মানুষ এবং ৩৮ হাজার ১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৮   ৩১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ