দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬



দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। আমরা আগেই ধারণা করেছিলাম, দুইশর ওপরে আসন থাকবে, তাই হয়েছে। জামায়াত যে আসনগুলো পেয়েছে, আমি মনে করি তারা বেশিই পেয়েছে, কম পায়নি। সুতরাং তারা বিরোধী দলের অবস্থানে থেকে নেতৃত্ব দেবে, এটা আমরা প্রত্যাশা করি। দেশ গড়ার কাজে আমরা সবাই নিয়োজিত থেকে ঐক্যবদ্ধ রাজনীতি করতে পারব।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একান্ত সাক্ষাতকারে এ্যানি চৌধুরী এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এনিয়ে তিনি টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হলেন।

এ্যানি বলেন, নির্বাচন শেষ হয়েছে। লক্ষ্মীপুরের মানুষ যে আমানতটুকু দিয়েছে, অত্যন্ত দায়িত্বের সঙ্গে আমাদের তা রক্ষা করতে হবে। দীর্ঘ অপেক্ষা প্রতীক্ষার পর আমরা এ নির্বাচন পেয়েছি। এ নির্বাচনের জন্য আমাদের যথেষ্ট ত্যাগ শিকার করতে হয়েছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন। আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি লক্ষ্মীপুর থেকে এক সময় নির্বাচন করেছেন, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি।

তিনি বলেন, লক্ষ্মীপুরের ৪টি আসন বিএনপি পেয়েছে। এর আগে ২০০১ ও ২০০৮ এ নির্বাচন করেছি, তার আগেও বিএনপি এ আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং নির্বাচিত হয়েছে। আজকে বেগম খালেদা জিয়া নেই। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। ৪টি আসনেই আমরা বিজয়ী হয়েছি। ৪টি আসনের সব পর্যায়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সবচেয়ে বড় কাজ হলো- এলাকার উন্নয়ন, মানুষের পাশে থাকা, মানুষের প্রতি শ্রদ্ধা সমীহ করে সম্পৃক্ত রাখা। তারেক রহমানের নেতৃত্বে আমরা এ কাজটি বাস্তবায়ন করতে সক্ষম হব।

বিএনপির এ বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা সবসময় মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অনেকগুলো দায়-দায়িত্ব পালন করেছি। তিনি সরাসরি আমাদের গাইড করেছেন। আমাদের এলাকার উন্নয়নে তিনি যথেষ্ঠ ভূমিকা রেখেছেন। আগামী দিনে আমরা তারেক রহমানের নেতৃত্বে যে কাজগুলো করব, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান রেখেই করব। তার স্মৃতির প্রতি আমরা কিভাবে সম্মান জানাতে পারি সেদিকেও আমাদের বিশেষ চিন্তা থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩৬   ১৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ