নারায়ণগঞ্জের ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জের ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



নারায়ণগঞ্জের ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক

নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-১১।

রবিবার গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিন দুপুরে র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয় জানানো হয়েছে।

আটককৃত যুবক নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৫:৪২   ৫৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ