মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই : ফারুক-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই : ফারুক-ই-আজম
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই : ফারুক-ই-আজম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বলেছেন, পরিবর্তিত বাংলাদেশ গড়ার যে সুযোগ বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এনে দিয়েছে, সে সুযোগ আমরা যেন না হারাই। সবার আগে দেখতে হবে মানুষ। মানুষের সেবা করার সুযোগ যেন আমরা না হারাই।
রোববার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলা কনফারেন্স কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে ফারুক-ই-আজম বলেন, ভালো কাজ করলে স্বীকৃতি পাবে। আর খারাপ কাজ করলে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই। দেশটি সবার, সবাই মিলে দেশকে গড়তে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ প্রমুখ। এসময় সেনাবাহিনীর ইউনিট কামান্ডার লে. কর্ণেল আল মামুনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৪   ৩০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ