শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করতে চায় চীন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করতে চায় চীন
সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪



শিক্ষা পদ্ধতি সংস্কারে যৌথভাবে কাজ করতে চায় চীন

শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি শিক্ষা পদ্ধতি সংস্কারে বাংলাদেশের সঙ্গে চীন যৌথভাবে কাজ করতে চায় বলে জানান।

সোমবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা দুই দেশের দ্বিপাক্ষিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের লক্ষ্য শিক্ষা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মেধার উন্নয়ন ঘটানো। এ লক্ষ্যে চীন ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে।

চীনের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করার কথাও জানান চীনের রাষ্ট্রদূত।

তিনি চীনা বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য উচ্চ শিক্ষা প্রদর্শনীতে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশের ভাষা ও সংস্কৃতি বিষয়ে শিক্ষা গ্রহণে আগ্রহী চীনা শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি সহজিকরণেও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ চীনের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো সম্প্রসারণে আগ্রহের কথা জানান। তিনি কারিগরি শিক্ষার উন্নয়নে ‘লুবান কর্মশালা’ এর মাধ্যমে চীন সরকারের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৩৩   ৩৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে
রৌমারি বিলে অবৈধ বালু-মাটি উত্তোলনের দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড
সদরপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ