বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে : শ্বেতপত্র প্রণয়ন কমিটি

প্রথম পাতা » অর্থনীতি » বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে : শ্বেতপত্র প্রণয়ন কমিটি
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



বৈদেশিক ঋণ চুক্তি খতিয়ে দেখা হবে : শ্বেতপত্র প্রণয়ন কমিটি

অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈদেশিক ঋণের চুক্তি খতিয়ে দেখবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এ কথা বলেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ড. জাহিদ হোসেন, ড.সেলিম রায়হান ও ড. মোস্তাফিজুর রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ড.দেবপ্রিয় বলেন, আজকের বৈঠকে আমরা ঠিক করলাম কোন সদস্য কী বিষয়ে দায়িত্ব পালন করবেন। আমাদের ইস্যুগুলো নিয়ে আমরা ঢাকা, ঢাকার বাইরে এবং বিদেশেও যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে মত বিনিময় করা হবে। আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম গুছিয়ে আনা হবে।

তিনি জানান, খাতওয়ারি যেমন জ্বালানি, প্রাতিষ্ঠানিক, ব্যাংক, রাজস্ব খাত, অর্থ পাচার, বৈষম্য ও দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন বিষয় সদস্যদের মধ্যে শেয়ার করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৮:৩৭   ৩৬১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ খসড়া চূড়ান্তের লক্ষ্য
আলিবাবার ভেরিফায়েড সাপ্লায়ার হলো রিমার্ক, যুক্ত হচ্ছে ১ হাজারের বেশি পণ্য
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
আরএমজি খাতে সক্ষমতা বাড়াতে সবুজ বিনিয়োগের ওপর গুরুত্বারোপ
সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী
সাইবার সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ