ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার। চলুন ইতিহাস ঘেঁটে দেখা নেয়া যাক আজকের এই দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি।

ঘটনাবলি:

৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।

১২৬০ - ক্যালিফোর্নিয়া, লস এঞ্জেলেস প্রতিষ্ঠিত হয়।

১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।

১৮৬৬ - হাওয়াইতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়।

১৮৭০ - ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নকে অপসারণ করে তৃতীয় প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।

১৮৮২- মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন।

১৮৮৫- নিউ ইয়র্কে প্রথম ক্যাফেটারিয়া চালু হয়।

১৮৮৮- জর্জ ইস্টম্যান ক্যামেরার রোল ফিল্ম প্যাটেন্ট করেন।

১৮৯৪ - নিউইয়র্ক শহরে ১২ হাজার দর্জি ধর্মঘট করে।

১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি হয়।

১৯০৯ - লন্ডনের কাছে ক্রিস্টল প্যালেপে বিশ্বের প্রথম বয় স্কাউট র‌্যালি অনুষ্ঠিত হয়।

১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।

১৯৩০- লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।

১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।

১৯৪০ - ব্রিটেনের যুদ্ধ শুরু হয়।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যরা ওয়েক দ্বীপে আত্মসমর্পণ করে।

১৯৭২ - মিউনিখের অলিম্পিক গণহত্যা, ইসরাইলি অ্যাথলেটদের প্যালেস্টাইনিরা জিম্মি করে।

১৯৮৭ - রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হবার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়।

১৯৯৫ - বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

জন্ম:

১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর জন গুজান।

১৫৬৩ - ওয়াংলি, চীনা সম্রাট।

১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।

১৮৪৬ - ড্যানিয়েল বার্নহ্যাম, মার্কিন স্থপতি।

১৮৮০ - ভূপেন্দ্রনাথ দত্ত, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক ও গবেষক।

১৮৯০ - এস ওয়াজেদ আলী, বাঙালি সাহিত্যিক।

১৮৯৪ - জ্ঞানচন্দ্র ঘোষ,ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী শিক্ষক ও উদ্ভাবক।

১৯০৪ - প্রেমেন্দ্র মিত্র, কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব।

১৯০৬ - ম্যাক্স ডেলবুর্ক, নোবেল বিজয়ী জার্মান চিকিৎসা ও জীববিজ্ঞানী।

১৯০৮ - আমেরিকান প্রখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট।

১৯১৭ - হেনরী ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।

১৯২৭ - জন ম্যাকার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।

১৯৩১ - মিট্‌জি গেনর, মার্কিন অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী।

১৯৩৩ - রিচার্ড এস. কাস্তেলানো, মার্কিন অভিনেতা।

১৯৩৪ - ক্লাইভ গ্রেঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।

১৯৩৮ - লিওনার্ড ফ্রে, মার্কিন অভিনেতা।

১৯৫২ - ঋষি কাপুর, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং পরিচালক।

১৯৫৪ - সাবিনা ইয়াসমিন, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।

১৯৭১ - ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

মৃত্যু:

৭৯৯ - শিয়া ইমাম মুসা আল কাজিম।

১০৬৩ - পারস্য ও বাগদাদ বিজয়ী তঘরুল।

১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।

১৯৫৭ - অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সক্রিয় কর্মী।

১৯৬৪ - লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্য সেনের সশস্ত্র বিপ্লবী।

১৯৬৫ - জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।

১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহ।

১৯৮৯ - ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন।

২০০৩ - জগন্ময় মিত্র, ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।

২০০৪ - বাঙালি গীতিকার, সুরকার ও প্রযোজক বীরেশ্বর সরকার।

২০০৬ - স্টিভ আরউইন, অস্ট্রেলীয় প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব।

২০১১ - অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।

২০১২ - সৈয়দ মুস্তাফা সিরাজ, একজন ভারতীয় বাঙালি লেখক।

২০২২ - গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, সুরকার, ও গীতিকার।

ছুটি ও অন্যান্য:

আজ বিশ্ব হিজাব সংহতি দিবস।

বাংলাদেশ সময়: ১১:৫৭:২৪   ৩২৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ