পাট উপদেষ্টার সঙ্গে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাট উপদেষ্টার সঙ্গে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



পাট উপদেষ্টার সঙ্গে নিটার শিক্ষার্থীদের সাক্ষাৎ

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন।
এম সাখাওয়াত হোসেনের সঙ্গে তারা আজ দুপুরে মন্ত্রণালয়ের অফিসকক্ষে শোষণ মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের দাবীসমূহ তুলে ধরেন।
শিক্ষার্থীরা ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, তাদের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা, একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাসের জন্য নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চকে (নিটার) সরকারী করার দাবী জানান ।
এম সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের দাবীগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং যৌক্তিক দাবীগুলো সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে পূরণ করবেন বলে জানান ।
এ সময় বিটিএমসি চেয়ারম্যান বিগ্রে. জেনারেল জিয়াউল হক ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:৩৬   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
রেজিস্ট্রার্ড হকার ছাড়া রাস্তায় কেউ বসতে পারবে না: ডিএসসিসি প্রশাসক
সাহস থাকলে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হোন
আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই : প্রধানমন্ত্রী
দক্ষ জনশক্তি সৃষ্টি ও অনিয়মিত অভিবাসন রোধে যৌথভাবে কাজ করার গুরুত্বারোপ
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর অসন্তোষ
টেকনাফের সংরক্ষিত বনে ৪০ হেক্টরের নতুন বাগানে চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী
সদরপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ অনুষ্ঠিত, প্রধান অতিথি মামুনুল হক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ