ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার : বিদ্যুৎ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার : বিদ্যুৎ উপদেষ্টা
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত এই সরকার : বিদ্যুৎ উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সাক্ষাৎ হয়। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, ‘এই সরকার অন্য সরকারের মতো নয়। এই সরকার বহু ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। যারা জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমি এই গুরুদায়িত্ব নিয়েছি।’

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা বলেন, ভারতের বর্তমান সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। দুই দেশের মধ্যে চলমান প্রকল্পগুলো সুষ্ঠুভাবে চালিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ভারত কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

এসময় সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫১   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক
নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল
সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, দল-মত নির্বিশেষে পদক্ষেপ নেওয়া হচ্ছে
কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
২০ লাখ টাকা আত্মসাৎ, নারী গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ