ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘ঘুষ ও চাঁদাবাজি হলো দুর্নীতির মূল উৎস। এগুলো বন্ধ করতে পারলে সমাজের অনেক অন্যায়-অনিয়ম দূরীভূত হবে। এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আমি পুলিশ সুপারদের আহ্বান জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নবনিযুক্ত ২৬জন পুলিশ সুপারের উদ্দেশে ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘুষ ও চাঁদাবাজি বন্ধ হলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে, কৃষক ন্যায্যমূল্য পাবে। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে ও সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।’

তিনি বলেন, ‘পুলিশের ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজি থেকে বেরিয়ে এসে জনকল্যাণে কাজ করে যেতে হবে। নিজেদের পরিশুদ্ধ করতে হবে।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, ‘পুলিশের আরেকটি বাণিজ্য রয়েছে তা হলো নিয়োগ ও বদলি বাণিজ্য। সেটিও অবিলম্বে বন্ধ করতে হবে। কোনো পুলিশ অফিসার এসবের সঙ্গে জড়িত প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘অপরাধী সে যেই হোক না কেন, সে অপরাধী। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘অতীতের অনিয়ম, দুর্নীতির কারণে পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেটি প্রশমনের দায়িত্বও পুলিশের। তিনি এসময় বিদ্যমান জনবল ও লজিস্টিক দিয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।’

বাংলাদেশ সময়: ১৬:০৩:০৪   ২৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ
ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে - অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ