৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে চুরি, ডাকাতি, লুটপাটের উন্নয়ন হয়েছে। ৫ আগস্টের পর আরেকটি দল ফ্যাসিস্ট ও লুটেরা দেশ লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সবাই ঐক্যবদ্ধভাবে জুলুমমুক্ত বাংলাদেশ গড়বো। এতে থাকবে না কোনো বৈষম্য।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বংশালে ছাত্র-জনতা সম্প্রীতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ফয়জুল করীম বলেন, দেশ মুসলমানদের হলেও অধিকার সবার। আওয়ামী লীগের সময় যেভাবে দুর্গাপূজা পালন করেছেন, তার চেয়েও বড় করে পালন করুন। আমরা আপনাদের পাশে ছায়ার মতো থাকব। তবে উৎসব হিন্দুদের। এতে মুসলমানরা থাকতে পারে না।

সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই মন্দিরে হামলা করে দাবি করে মুফতি ফয়জুল করীম বলেন, মন্দিরে যাতে কেউ আক্রমণ করতে না পারে এ জন্য সবাই সজাগ থাকবে।

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন বৈষম্যবিরোধী আন্দোলন। হরিজন, চামার, তাঁতিদের দূরে রাখার জন্য এই আন্দোলন হয়নি, যোগ করেন চরমোনাই পীর।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ইসলামি তরিকা অনুসরণ করলে আগামী ৫-১০ বছরের মধ্যে দেশে দরিদ্র থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮:০২:৩৫   ২৯৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে খানপুর এলাকার চিহ্নিত ও কুখ্যাত সন্ত্রাসী আক্তার নূরকে গ্রেপ্তার করেছে
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
দেশকে অস্থিতিশীল করতে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামানো হচ্ছে : এমপি খোকন
এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক ভূমি ভবন পরিদর্শন
বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
স্পীকারের সাথে সাক্ষাৎ করেন সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ