নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



নাটোরে যুবলীগ নেতার বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকায় ওই নেতার বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা মিলে যৌথবাহিনীর অভিযান শুরু করে। পরে শুক্রবার ভোরে জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাসা থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুই রাউন্ড গুলি ও পিস্তলের কভার উদ্ধার করা হয়। তবে সেসময় সেখানে কাউকে পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অবৈধ অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:১০   ২৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পূবালী ব্যাংকের উদ্যোগে নগরকান্দায় ক্যাশলেস ‘বাংলা কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত
হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
সিয়াটলে এলোপাতাড়ি গুলিতে নিহত ৩, আহত ৪
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ