আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



আহতদের খোঁজ নিতে নিউরোসায়েন্স হাসপাতালে ড. ইউনূস

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা আহত হয়েছিলেন তাদের খোঁজখবর নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনে যান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ কথা জানানো হয়েছে।

জুলাই-আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধান উপদেষ্টা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ও কলেজের ৮ শিক্ষার্থীসহ গুরুতর আহত অন্তত ১১ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৪ শিক্ষার্থীর অবস্থা দেখেছেন ড. ইউনূস। চারজনেরই মাথায় গুলি লেগেছে। তাদের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:২২   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ‌্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনার সুপারিশ
১০ এয়ারবাস কেনার চুক্তি করলো বিমান
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ