ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি কারাগারে

প্রথম পাতা » আইন আদালত » ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি কারাগারে
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪



ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি কারাগারে

কোটা আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এক কর্মীকে গুলি করে হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৭ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এ আদেশ দেন।

এদিন, রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে মামলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. সাদেক। অন্যদিকে, আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দিলীপ কুমারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী হৃদয় আহম্মেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা হয়।

মামলায় দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১৬১ জনকে আসামি করা হয়।

এরপর গত ৩ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে গ্রেপ্তার করে র‌্যাব-১। পরদিন আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, দিলীপ কুমারের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে স্বর্ণ ও হীরা আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ রয়েছে।

এ ছাড়া তার বিরুদ্ধে দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, ভারতের কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি এবং মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করে পাচার করেছেন বলে তথ্য রয়েছে।

শুধু তাই নয়, ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অন্তত ২৫ হাজার কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৪   ৩৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
বোয়ালমারীতে ঝাড়ফুঁকের নামে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছরের কারাদণ্ড
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে ২ জনের সশ্রম ‌কারাদণ্ড
মাদারগঞ্জে দুই খুনের মামলা, ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন
ঝিনাইদহে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বোয়ালমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তিন যুবকের যাবজ্জীবন
আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে: চিফ প্রসিকিউটর
বোয়ালমারীতে ৬ মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার
ডেভিড ইমন এবার চাঁদাবাজি মামলায় ৫ দিনের রিমান্ডে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ