আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই সিদ্ধান্ত নেবে: আমীর খসরু

আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই তা সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তিতে রোববার (৮ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।

আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ জনগণের যে মালিকানা কেড়ে নিয়েছে, তা ফিরিয়ে দিতে বিএনপি কাজ করবে জানিয়ে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে যে মুক্ত বাংলাদেশ এসেছে, তা ধরে রাখতে হবে। জনগণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, আগামীর রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

বিএনপির এ নেতা বলেন, দেশের সার্বিক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন।

আমীর খসরু বলেন, আগামীর বাংলাদেশ কীভাবে চলবে, জনগণই তা সিদ্ধান্ত নেবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, বিএনপি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে। আগামী নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে অন্তবর্তীকালীন সরকারকে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৫৪   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ