ইসরায়েলি হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিবারসহ নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরায়েলি হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিবারসহ নিহত
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪



ইসরায়েলি হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পরিবারসহ নিহত

ইসরায়েলের হামলায় গাজার সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবু আল-আব্দ মুরসি নিহত হয়েছেন। জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি নৃশংস এই হামলায় তার পরিবারও নিহত হয়েছে।

রবিবার এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। আল জাজিরা বলছে, উত্তর গাজার সিভিল ডিফেন্সের ডেপুটি ডিরেক্টর আবু আল-আব্দ মুরসি জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা হামলায় তার পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন।

এর কিছুক্ষণ আগে জাবালিয়া শরণার্থী শিবিরের চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল আল জাজিরা।

ইসরায়েলি বিমান হামলায় শনিবার গাজায় কমপক্ষে আরও ৩১ জন নিহত হয়েছে। আল জাজিরা জানায়, বুরেইজ শরণার্থী শিবিরে হামলায় একটি অ্যাপার্টমেন্টে এক মা ও তার ছেলের মৃত্যু হয়েছে।

নুসেইরাত শরণার্থী শিবিরে হামলায় আরও পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। বাস্তুচ্যুত বহু পরিবারের আশ্রয়স্থল গাজার একটি স্কুলে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এছাড়া, জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবিরসহ অসংখ্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ৯০০ জনেরও বেশি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯৪ হাজারেরও বেশি।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজার বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারেরও বেশি নিখোঁজ আছেন।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:০৫   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ