ক্রীড়া সংস্থায় বিতর্কিতদের চাননা ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ক্রীড়া সংস্থায় বিতর্কিতদের চাননা ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



ক্রীড়া সংস্থায় বিতর্কিতদের চাননা ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে শৃঙ্খলা বজায় রাখতে জেলা ক্রীড়া সংস্থার কোনো কমিটিতে বিতর্কিতদের না রাখাসহ কয়েকটি দাবি জানিয়েছেন ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

সোমবার সকালে তাদের দাবিগুলো উল্লেখ করে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দিয়েছেন তারা।

এ সময় তারা ক্রীড়া সংস্থার অ্যাডহক ও পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিতর্কিতদের ক্রীড়া সংস্থায় অন্তর্ভূক্ত না করা, নতুন ফুটবল মাঠ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে টুর্নামেন্ট আয়োজন করার দাবি জানান।

ক্রীড়া সংস্থায় মডেল ডি ক্যাপিটালের কর্ণধার মো. মাসুদুজ্জামানের নেতৃত্ব চান বলেও জানান ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

তারা জেলা প্রশাসককে বলেন, ‘গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, জাতীয় ক্রীড়া পরিষদের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ফলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা তথা ক্রিকেট কমিটি বর্তমানে অকার্যকর। অভিভাবকশূন্য এই ক্রিকেট ক্লাবগুলির জন্য, গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি চাই। আমরা নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অভিভাবক হিসাবে, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক এবং মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ সাহেবকে পেতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসীর সহসভাপতি কুতুবউদ্দিন আহমেদ, জাতীয় ফুটবলার এমিলি, জাকির হোসেন, রেজাউল করিম লিটন, কাজী নজরুল ইসলাম, নাদিম হাসান মিঠু, শহীদ হোসেন স্বপন, সাবেক ক্রিকেটার জনসহ প্রমুখ ক্রীড়া সংগঠক ও ক্লাবের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২৩:০২:৫৭   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ