মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা জেমস আর্ল জোনস

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা জেমস আর্ল জোনস
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



মারা গেলেন অস্কারজয়ী অভিনেতা জেমস আর্ল জোনস

আমেরিকার জনপ্রিয় অভিনেতা জেমস আর্ল জোনস মারা গেছেন। মৃত্যুকালে অস্কারপ্রাপ্ত এ অভিনেতার বয়স হয়েছিল ৯৩ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে অভিনেতা মারা যান বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

জেমস আর্ল জোনসের মৃত্যু প্রসঙ্গে তার এজেন্ট ব্যারি ম্যাকফারসন জানান, জেমসের মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশেই ছিলেন।

ক্যারিয়ারে কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন জেমস। কাজ করেছেন ভয়েস আর্টিস্ট হিসেবেও। তার জনপ্রিয় কাজের মধ্যে রয়েছে ‘দ্য লায়ন কিং’, ‘স্টার ওয়ার্স’, ‘ফিল্ড অব ড্রিমস’, ‘কামিং টু আমেরিকা’, ‘কোনান দ্য বারবারিয়ান’ ইত্যাদি।

সাফল্যের ঝুড়িতে রয়েছে তিনটি টনি পুরস্কার। যার মধ্যে দুটি এমি ও একটি গ্র্যামি। চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য ২০১১ সালে সম্মানসূচক অস্কারে ভূষিত হন তিনি।

প্রসঙ্গত, ১৯৩১ সালে মিসিসিপির আরকাবুতলায় জন্মগ্রহণ করেন কৃষ্ণাঙ্গ অভিনেতা জেমস। শৈশবের তোতলামি সমস্যা থাকায় দমে না গিয়ে তা কাটিয়ে উঠতে কবিতা ও অভিনয়কে বেছে নিয়েছিলেন সাহসী এ অভিনেতা। কোরিয়ান যুদ্ধের সময় মার্কিন সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে জেমসের।

বাংলাদেশ সময়: ১৭:১১:১৭   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ মাসদাইরে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ
শিল্প মন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন
ধামইরহাটে ছাত্রীকে যৌন হয়রানি করা ও পরিবারের হামলার প্রধান আসামি গ্রেফতার
নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আশঙ্কাজনক অবস্থায় ১
মাদারীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নেত্রকোণায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
বিরোধীদলীয় নেতার সাথে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ