রূপগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা: র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা: র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪



রূপগঞ্জে স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা: র‍্যাবের হাতে যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার দায়ে অভিযুক্ত নুরুজ্জামান আনিসকে (৩৬) গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে গতকাল সোমবার পটুয়াখালী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র‍্যাব-১১-এর উপপরিচালক মেজর অনাবিল ইমাম।

গত রোববার সকালে রূপগঞ্জের তেতলাব এলাকার একটি ভাড়া বাসায় আনিস তাঁর স্ত্রী রোকসানা (৩০) ও পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতকে হত্যা করে পালিয়ে যান। ওই ঘটনায় রোকসানার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

গতকাল সোমবার র‍্যাবের যৌথ অভিযানে পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকা থেকে নুরুজ্জামান আনিসকে গ্রেপ্তার করা হয়।

নুরুজ্জামান আনিস ৯ বছর আগে বরগুনার আমতলী উপজেলার মো. শাহজাহান হাওলাদারের মেয়ে রোকসানা বেগমকে বিয়ে করেন। তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। দাম্পত্য কলহ ও পরকীয়ার জেরে শনিবার রাতে ঝগড়া শুরু হয় তাঁদের। পরদিন রোববার এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৮:১৮   ৩৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ