‘ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন?’, প্রশ্ন ভারতীয় ব্যবসায়ীদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ‘ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন?’, প্রশ্ন ভারতীয় ব্যবসায়ীদের
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



‘ডিম পাঠাচ্ছি, ইলিশ পাবো না কেন?’, প্রশ্ন ভারতীয় ব্যবসায়ীদের

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক আবহেও পরিবর্তন এসেছে। বদলেছে ভারত-বাংলাদেশে সীমান্তভিত্তিক আমদানি-রফতানির চিত্র। আগের বছরগুলোতে পূজার সময় উপহার হিসেবেও ইলিশ গেছে বাংলাদেশ থেকে। তবে এ বছর সে সম্ভাবনা নেই বললেই চলে।

স্থানীয় গণমাধ্যম বলছে, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশের কাছ থেকে ইলিশ মাছ পাওয়া বিষয়ে আপাতত আর আশার আলো দেখছেন না ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা।

একটা সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাওয়ার ক্ষেত্রে তেমন কড়াকড়ি ছিল না। তবে ২০১২ সাল থেকে ছবিটা বদলায়। তৎকালীন শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ রফতানি কার্যত বন্ধই ছিল। ২০১৮ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির ফলে ফের ভারতে ইলিশ পাঠাতে রাজি হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার এক মাসের জন্য ৫০০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিতো। মাছ ব্যবসায়ীদের ভাষ্য, মাসে গড়ে ১০০০ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ আমদানি করতে পারতেন তারা। খাতা-কলমে ‘পূজার উপহার’ হিসেবে ধরা হতো তা।

এদিকে ভারতের ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন ইলিশ চেয়ে সম্প্রতি বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে। গত ৯ সেপ্টেম্বর ওই চিঠি লেখা হলেও, এখন পর্যন্ত কোনো উত্তর না পাওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।

ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের হাওড়া শাখার সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, তারা ফের চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে ইলিশ মাছ পাঠানোর জন্য অনুরোধ করবেন। তবে সংগঠনের পক্ষে জানানো হয়েছে, পদ্মার ইলিশ এবার আদৌ আসবে কি না, তা নিয়ে ধন্দ রয়েছে।

অন্যদিকে ভারত বাংলাদেশকে ডিম পাঠালেও, ঢাকা কেন ইলিশ পাঠাবে না বলে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের অনেক ব্যবসায়ী। উল্লেখ্য, যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গেল সোমবার ভারত থেকে ২ লাখ ৩১ হাজার মুরগির ডিম আমদানি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বন্দর দিয়ে আরও ৪৭ লাখ ডিম আমদানি করা হবে বলে জানা গেছে।

সূত্র: টিভি নাইন, সংবাদ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১৫:০৭:৩০   ২৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ
রপ্তানি উন্নয়ন ব্যুরো’র “আউটস্ট্যান্ডিং এক্সিবিশন অর্গানাইজার এওয়ার্ড”সহ বাংলাদেশের ৬ টি পুরস্কার অর্জন
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে স্বাগত জানাল হামলায় ক্ষতিগ্রস্ত জর্ডান-সংযুক্ত আরব আমিরাত
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৯
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬১
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি চূড়ান্তের পথে : খুলবে হরমুজ, ধাপে ধাপে অবরোধও উঠবে
ইরানের জন্য কয়েকশ কোটি ডলার ছাড় করতে সম্মত আমিরাত: রিপোর্ট
বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায় - বাণিজ্যমন্ত্রী
ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প
মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ