কেন একসঙ্গে দুটি ওটিটিতে মুক্তি পাচ্ছে তুফান?

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেন একসঙ্গে দুটি ওটিটিতে মুক্তি পাচ্ছে তুফান?
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



কেন একসঙ্গে দুটি ওটিটিতে মুক্তি পাচ্ছে তুফান?

একটি নয়, একসঙ্গে দুটি ওটিটি প্লাটফর্মে আসছে ঢালিউডের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’। প্রেক্ষাগৃহ কাঁপানোর পর এবার ওটিটি প্লাটফর্মে সিনেমাটি ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে।

জানা যায়, চরকি ও হইচইয়ের মতো জনপ্রিয় দুটি ওটিটি প্লাটফর্মে দর্শক ঘরে বসেই দেখতে পারবে ‘তুফান’। এরই মধ্যে চরকি জানায়, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দর্শকরা এতে দেখতে পারবে সিনেমাটি।

এদিকে, এখন পর্যন্ত তারিখ না জানালেও হইচই কর্তৃপক্ষ বলছে, চলতি মাসেই রিলিজ করা হচ্ছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমা।

চরকি কর্তৃপক্ষ আরও জানায়, দর্শকদের তুমুল আগ্রহের কারণেই এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। তুফান মুক্তি প্রসঙ্গে হইচই-এর কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলছেন, বিশ্বব্যাপী দর্শকচাহিদার কথা মাথায় রেখেই দর্শকপ্রিয় ব্লকবাস্টার মুভিটি মুক্তি দিচ্ছেন তারা।

এ প্রসঙ্গে সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানও তার ফেসবুক পেজে জানিয়েছেন, চরকি এবং হইচই দুটি ওটিটি প্লাটফর্মে একই দিনে অর্থাৎ আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তি দেয়া হচ্ছে ‘তুফান’।

তবে একসঙ্গে এবারই প্রথম কোনো সিনেমা কেন দুই দুইটি ওটিটি প্লাটফর্মে মুক্তি পাচ্ছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি অভিনেতা।

এদিকে, শাকিবের এমন পোস্টে নেটিজেনরা বলছেন, তুফান সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। তাই সেই টুইস্ট ওটিটিতেও তুলে ধরতে দেশে প্রথমবার ধামাকা হিসেবে একসঙ্গে দুটি ওটিটিতে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ঈদুল আযহার সবচেয়ে ব্যবসা সফল সিনেমা ‘তুফান’।

বাংলাদেশ সময়: ১৫:০৯:২৩   ৩৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ