মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ

গত ৫ অক্টোবর ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। ফলে অবসান ঘটেছে টানা ১৫ বছর বাংলাদেশের শাসনক্ষমতায় থাকা আওয়ামী লীগের। এরপর ড. ইউনূ‌সের নেতৃত্বে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দায়িত্ব নেয়ার পর থেকেই ক্রীড়াঙ্গনে সংস্কারের কথা বলছেন আসিফ মাহমুদ। তারই অংশ হিসেবে গতকাল ১২ই সেপ্টেম্বর গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শনে যান তিনি। মূলত স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র দেখতেই বৃহস্পতিবার বিকালে হঠাৎ পরিদর্শনে যান আসিফ।

এ সময় বঙ্গবন্ধু স্টেডিয়ামের বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন তিনি। সরেজমিনে সেখানকার চিত্র দেখে হতাশ হয়েছেন ক্রীড়া উপদেষ্টা। পরিদর্শনের বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেসবুকে লিখেন, ‘মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে।’

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৩২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ