পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হবে : পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হবে : পরিবেশ উপদেষ্টা
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



পরিবেশবান্ধব পাটজাত মোড়কের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা হবে : পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে পাটজাত পণ্যের মোড়কের বহুল ব্যবহারের উদ্যোগ নেয়া হবে।
রোববার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘পরিবেশ বান্ধব পাট খাত এবং পাট শিল্পের সমস্যা উত্তরণ’ বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হবে। পরিবেশ মন্ত্রণালয় পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে পলিসি সহায়তা দেবে। পাট খাত দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ।
পাট শিল্পের সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাট শিল্প টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ দরকার।
পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ধান, চাল ও গমের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে প্রথমে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, পাটজাত পণ্যের বিস্তারে সবার সহযোগিতা প্রয়োজন।
সভায় বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন সভাপতিত্ব করেন। দেশের বিভিন্ন পাট কলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা পাট শিল্পের বর্তমান পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
পরে পরিবেশ উপদেষ্টা অটোব্রিক্স মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৫৮   ২৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ