বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



বাংলাদেশের কাঠামোগত সংস্কারে সহায়তা করতে আগ্রহী এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
এডিবি’র দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক তাকো কোনিশির নেতৃত্বে সিনিয়র কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের সাথে সাক্ষাতকালে এ আগ্রহ প্রকাশ করে।
বৈঠকে এডিবি’র মহাপরিচালক বলেন, এডিবি’র বাংলাদেশে কাজ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ কাঠামোগত সংস্কার শুরু করতে এডিবি অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে আগ্রহী।
কোনিশি বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টা জোরদার করায় বাংলাদেশে নীতি-ভিত্তিক ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লব বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠনের একটি নতুন সুযোগ দিয়েছে।
তিনি এডিবি প্রতিনিধি দলকে বলেন, ‘আমরা গ্রাউন্ড জিরো অবস্থায় আছি। যত তাড়াতাড়ি সম্ভব সবকিছু করা দরকার।’
বৈঠকে সরকারের সদ্য চালু হওয়া আর্থিক খাতের সংস্কার, ট্যাক্স ডেটা ডিজিটালাইজেশন, ডেটার স্বচ্ছতা, জ্বালানি, বেসরকারি খাত ও বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফী সিদ্দিকী জানান, বৈদেশিক মুদ্রার বাজারে গতিশীলতা এবং রিজার্ভ ও রেমিটেন্সের সাথে এর পারস্পরিক সম্পর্কে ইতোমধ্যে উন্নতির লক্ষণ দেখাচ্ছে।
তিনি বলেন, ‘সেই খাতে আত্মবিশ্বাস ও আস্থার একটি লক্ষণীয় উত্থান রয়েছে।’
সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, এডিবি’র সিনিয়র উপদেষ্টা এডিমন গিনটিং, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জেওং ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং সভায় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৫:০৩   ৩০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ