রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ

প্রথম পাতা » চট্টগ্রাম » রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ
সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪



রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণের বিরোধে গেল ২ জনের প্রাণ

কক্সবাজার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন প্রাণ হারিয়েছেন।

রোববার দিবাগত রাতে (১৬ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং লাল পাহাড়ে এবং সোমবার ভোরে উখিয়ার জামতলী ক্যাম্পে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন।

তিনি জানান, প্রাথমিকভাবে দুটি সন্ত্রাসীগোষ্ঠীর বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত হওয়া গেছে। রোহিঙ্গা আরসা ও আরএসও গোষ্ঠীর মধ্যে ক্যাম্প নিয়ন্ত্রণে বিরোধ চলছে বলে জানান তিনি।

ওসি বলেন, নিহতদের মধ্যে লাল পাহাড়ে প্রাণ হারিয়েছেন ৪ নম্বর এক্সটেনশন ক্যাম্পের সি-১ ব্লকের রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)। জামতালী ১৫ নম্বর ক্যাম্পে নিহত হয়েছেন মৃত হাবিবের ছেলে নুর বশর (৫৪)।

মরদেহ দুটি সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা কার্যক্রম প্রক্রিয়াধীন। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৮   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ