মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



মারা গেছেন মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন

জার্মানির মিউনিখে শো করতে যাওয়া পপসম্রাট মাইকেল জ্যাকসনের ভাই টিটো জ্যাকসন মারা গেছেন। টিটো জ্যাকসন ‘জ্যাকসন ৫’ ব্যান্ডের মূল সদস্য ছিলেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রিয় এ গায়ক মারা যান। তার সন্তানেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে টিটোর বয়স হয়েছিল ৭০ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন বলছে, ঠিক কী কারণে গায়কের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

এদিকে টিটোর তিন ছেলে তাজ, টেরিল এবং টিজে জ্যাকসন বাবার মৃত্যুর সংবাদ জানিয়ে আলাদা আলাদা ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন।

তিনটি ইনস্টাগ্রাম পোস্টেই বলা হয়েছে, ‘আমরা ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা এবং ‘রক অ্যান্ড রোল হল অব ফেমার’ টিটো জ্যাকসন আর আমাদের মধ্যে নেই। আমরা ব্যথিত ও মর্মাহত। আমাদের বাবা একজন দারুণ ব্যক্তিত্ব ছিলেন, যিনি সব সময় সবার কল্যাণের কথা ভাবতেন।

সন্তানরা আরও লেখেন, আপনাদের মধ্যে কেউ কেউ তাকে কিংবদন্তি ‘জ্যাকসন ৫’ এর টিটো জ্যাকসন হিসেবে চেনেন, কেউ কেউ তাকে চেনেন ‘কোচ টিটো’ নামে, কেউবা আবার তাকে ‘পপ্পা টি’ নামে চেনেন। তবে তিনি চিরকাল আমাদের কাছে ‘টিটো টাইম’ হয়ে বেঁচে থাকবেন।’

সন্তানদের বাবাকে নিয়ে শেষ বাক্য ছিল, ‘আমরা তোমাকে ভালোবাসি পপস।’

জ্যাকসন পরিবারের ৫ ভাই মিলে গড়ে তোলেন ‘জ্যাকসন ৫’ব্যান্ড। ১৯৬৪ সালে গঠিত এ ব্যান্ডের ৫ সদস্য মাইকেল জ্যাকসন, টিটো জ্যাকসন, জ্যাকি জ্যাকসন, জার্মেইন জ্যাকসন ও মারলন জ্যাকসন।

এ ৫ সদস্যের মধ্যে মাত্র ৫০ বছর বয়সে ২০০৯ সালে মারা যান বিশ্ববিখ্যাত তারকা মাইকেল জ্যাকসন। এ হিসেবে পপসম্রাট মারা যাওয়ার ১৫ বছর পর মারা গেলেন তার ভাই টিটো জ্যাকসন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৭   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পাকিস্তানের নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলা, ১২ সেনাসহ নিহত ২৭
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
খুব শিগগিরই পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু
ইতালিতে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, নগরকান্দায় মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ - স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
ভূমি সেবায় অনন্য নজির: সরিষাবাড়ীর এসিল্যান্ড লিজা রিছিলের প্রশংসনীয় উদ্যোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ