সিলেটে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিলেটে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



সিলেটে ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ

সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা, ধূতি ও থান কাপড়সহ বিবিধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, সকালে গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহলদল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল ঈদগাহ বাজার নামক স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালায়। ওই অভিযানে ঈদগাহ বাজার এলাকা দিয়ে বালু ভর্তি একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় বিজিবি টহলদল ট্রাকটি তল্লাশি করে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, ধূতি কাপড়, থান কাপড় এবং বিবিধ মালামাল উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা।

জব্দকৃত মালামাল তামাবিল শুল্ক অফিসে জমা দেয়ার কাজ চলছে বলেও জানিয়েছে বিজিবি।

বাংলাদেশ সময়: ১৫:৪০:০২   ৫৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিকিৎসকদের বদলি-পদায়নে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী
সামুদ্রিক অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর নৌমন্ত্রীর
আলফাডাঙ্গায় আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে নির্দেশনামূলক সমাবেশ
সালথায় জমিতে গোয়ালঘর নির্মাণ ঘিরে বিরোধ, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ
আলফাডাঙ্গায় শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
মাদারগঞ্জে রাতের আঁধারে মরিচ ক্ষেত বিনষ্ট করল দুর্বৃত্তরা, থানায় অভিযোগ
ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ৩
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ