হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪



হবিগঞ্জে মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি করেছিলেন। এটা মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন বানিয়াচং উপজেলার তোপখানা মহল্লার আবুল কাশেম খানের ছেলে। দীর্ঘ ১০ বছর ধরে মামলার আইনি মোকাবিলা করেন বিএনপির আইনজীবীরা। অবশেষ দীর্ঘ প্রায় ১০ বছর পর আজ বৃহস্পতিবার আদালত মামলার রায়ে তারেক রহমানকে খালাস প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৮   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাশরুম চাষ: সদরে দুই ব্যাচে ৯০ প্রশিক্ষণার্থী, ১০ জন পেলেন চাষের উপকরণ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
বৈঠার ছন্দে মাতল ব্রহ্মপুত্রের পাড়, নৌকাবাইচ দেখতে হাজারও মানুষ
রেলওয়ে স্টেশন ভাঙচুরকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে: ভূমিমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ