ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪



ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও ছেলে আটক

ভোলার দৌলতখানে মদনপুর ইউনিয়ন চেয়ারম্যান এ কে এম নাসির উদ্দিন নান্নু ও তার ছেলে মো. আরিফকে আটক করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ১০টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে ভোলা পৌরসভার আবহাওয়া অফিস রোডের মিয়াজী বাড়ি থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নটি মেঘনা নদীর মাঝে অবস্থিত হওয়ায় নাসির উদ্দিন নান্নুর নদীতে একচ্ছত্র আধিপত্য ছিল। নদী ও চরের জমি দখলে রাখতে তিনি গড়ে তুলেছিলেন নিজস্ব বাহিনী। তার কথার অবাধ্য হলে নিরীহ জেলেদের নানাভাবে হয়রানি করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রভাব খাটিয়ে পর পর তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. সাব্বির আহমেদ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, এ কে এম নাছির উদ্দিন নান্নুর নেতৃত্বে মদনপুর ইউনিয়নে চাঁদাবাজি ও জমি দখলসহ বিভিন্ন অপকর্ম পরিচালিত হয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীরা কোস্টগার্ডকে জানালে নান্নুবাহিনী তাদের প্রাণনাশের হুমকি দেয়।

সাব্বির আহমেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত কোস্টগার্ড, নৌ বাহিনী ও পুলিশের একটি দল মিয়াজী বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি রামদাসহ ১০টি দেশীয় ধারালো অস্ত্রসহ এ কে এম নাছির উদ্দিন নান্নু ও তার ছেলে মো. আরিফকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কোস্টগার্ড কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৩১   ৩৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ