সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



সীমান্তে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকায় অভিযান এসব ইলিশ জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বাঁশতলা এলাকা দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার হবে। এমন খবর পেয়ে বাংলাবাজার বিওপির টহলদল আনুমানিক রাত ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি টহলদল ৮৮৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করে। জব্দ করা ইলিশের আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ১২ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভারতে পাচারের সময় ইলিশের এই চালানটি জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৯   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ