মানুষের সংস্কার না হলে কোন সংস্কারেই সুফল হবে না : গণশিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানুষের সংস্কার না হলে কোন সংস্কারেই সুফল হবে না : গণশিক্ষা উপদেষ্টা
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪



মানুষের সংস্কার না হলে কোন সংস্কারেই সুফল হবে না : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, মানুষের সংস্কার করতে না পারলে সংবিধান বা অন্য কোন সংস্কারেই সুফল হবে না।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অডিটরিয়ামে সম্মিলিত পাঠাগার আন্দোলন আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে পাঠাগারের ভূমিকা’- শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, মানুষের সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের সংস্কার হতে পারে। পাঠাগার পারে মানুষের সংস্কার করতে। পড়াশোনার মাধ্যমে মানুষ নিজের সংস্কার করতে পারে। শুধু সংস্কারের জন্য যা করা হয়, বাস্তবে তা কার্যকর হয় না। সংস্কারগুলো কার্যকর করে মানুষ। আধুনিক বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে পাঠাভ্যাস গড়ে তোলার কোন বিকল্প নেই।
পাঠাগার আন্দোলনের সভাপতি আব্দুস ছাত্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, লেখক সফিক ইসলাম, লেখক ও প্রকাশক ফিরোজ আহমেদ এবং পাঠাগার আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ মোশারফ হোসেন।

বাংলাদেশ সময়: ২৩:০১:৫৩   ৩৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে মাদকের ভয়াবহ বিস্তারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ
বিস্ফোরক মামলায় আলফাডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মীম গ্রেপ্তার
কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়
সামরিক হামলা বা নিষেধাজ্ঞায় যুদ্ধ থামবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী
অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
সালিশ বৈঠকে সাংবাদিকের ওপর হামলায় মামলা
সরিষাবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ